,

সুলতানা কামালকে হত্যার হুমকি, বাড়িতে পুলিশ মোতায়েন

news-image

মানবাধিকারকর্মী সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি জিডি করেছেন সুলতানা কামাল। জিডি নম্বর ১৭১।

আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পত্রিকায় বলা হয়, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে।

ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জিডির তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, হুমকির স্ন্যাপশটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কোন সংগঠন হুমকি দিয়েছে তা স্পষ্ট নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর