সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থানকে বিদায় করে দিল দিল্লি

news-image

স্পোর্টস ডেস্কঃ জিতলে একটা সুযোগ ছিল, প্লে-অফের আশাটা অন্ততপক্ষে বেঁচে থাকতো। সেটাও পারলো না রাজস্থান রয়্যালস। ফিরোজ শাহ কোটলায় স্বাগতিক দিল্লি ক্যাপিটালস তাদের হারিয়েছে ৫ উইকেট আর ২৩ বল হাতে রেখে। এই জয়ে পয়েন্ট তালিকার দুই নাম্বারে উঠে এসেছে শ্রেয়াস আয়ারের দল।

রাজস্থান এই ম্যাচটি জিতলে লিগপর্ব শেষে তাদের পয়েন্ট হতো ১৩। সমান ১২ পয়েন্ট করে আছে সানরাইজার্স হায়দরাবাদ আর কলকাতা নাইট রাইডার্সের। শেষ ম্যাচে এই দুই দলই যদি হারতো, তবে রাজস্থানের প্লে-অফে উঠার সুযোগ ছিল। সেটা আর হলো না। বিদায় নিশ্চিত হয়ে গেল আগেই। টস জিতে ব্যাটিং নেয়াটাই যেন কাল হয়েছে রাজস্থানের। শুরু থেকেই তারা পড়ে বিপদে। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পরও উইকেট পতন আটকাতে পারেনি রাহানের দল।

একটা প্রান্ত ধরে যা লড়েছেন রিয়ান পরাগ। ছয় নাম্বারে নেমে তিনি ৪৯ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় কাটায় কাটায় ৫০ করে ফেরেন শেষ ব্যাটসম্যান হিসেবে। বাকিদের মধ্যে দুই অংক পেরুতে পেরেছেন কেবল ওপেনার লিভিংস্টোন (১৪) আর শ্রেয়াস গোপাল (১২)।দিল্লি ক্যাপিটালসের ইশান্ত শর্মা আর অমিত মিশ্র নিয়েছেন ৩টি করে উইকেট। ২টি উইকেট পান ট্রেন্ট বোল্ট।

লক্ষ্য মাত্র ১১৬ রানের। দিল্লিও অবশ্য ২৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল। তবে রিশাভ পান্তের হার না মানা ৫৩ রানে জয় পেতে কষ্ট হয়নি স্বাগতিকদের। ৩৮ বলের ইনিংসে পান্ত ২টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।রাজস্থানের ইশ সোধি ৩টি আর শ্রেয়াস গোপাল নেন ২টি উইকেট।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান