,

মালয়েশিয়ায় মানবপাচারের ৩ সদস্য আটক, ১৭ বাংলাদেশি উদ্ধার

news-image

মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে তিন বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তিনজনের মধ্যে একজন ছিলেন মাস্টারমাইন্ডের। মানবপাচারের পরিকল্পনায় সিদ্ধ হস্ত তিনি। দেশটির কনডমিনিয়ামের একটি কক্ষকে পাচারকারীরা ট্রানজিট হিসেবে ব্যবহার করত বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিন মানবপাচারকারী গ্রেফতারের পাশাপাশি আরও ১০ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) রাতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের বিশেষ অভিযানে রাজধানীর ‘সেটাপাকের একটি কনডমিনিয়াম থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ১৭ বাংলাদেশিকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাচারকারীরা অভিবাসীদের মালয়েশিয়ায় পাঠানোর আগে একটি প্রতিবেশী দেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করত। ইমিগ্রেশনের ‘প্রাথমিক তদন্তে বলছে, গত ২৪ এপ্রিল নৌপথে মালয়েশিয়ার তানজং সেপাটে পৌঁছার আগে অভিবাসীরা প্রতিবেশী দেশে অবস্থান করছিল।

‘প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার থেকে ১৫ হাজার রিঙ্গিত করে নিয়েছে পাচারকারীরা। আটক তিন মানবপাচারকারীর বিরুদ্ধে অভিবাসন আইনের ২৬ ধারায় তদন্ত চলছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে, মানবপাচার এবং আইনের বিরুদ্ধে যাওয়া এমন কার্যকলাপে জড়িত দেশের সুনাম রক্ষার্থে সাধারণ জনগণকেই এগিয়ে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর