,

পাঁচ বছর পর ফিরলেন চিত্রনায়িকা শাকিবা

news-image

বিনোদন প্রতিবেদকঃ চলচ্চিত্র নায়িকা হিসেবেই শোবিজে পা রেখেছিলেন। কাজ করেছিলেন বর্তমানের সেরা নায়ক শাকিব খানসহ আরও অনেক নায়কের বিপরীতে। সেইসব ছবি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে। চলচ্চিত্রে অস্থিরতা ও নানা সংকটের মুখে একটা সময় তিনি অভিনয় থেকে অনিয়মিত হয়ে যান চিত্রনায়িকা শাকিবা। সর্বশেষ তার অভিনীত ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে।

এরপর ২০১৩ সালে সরকারি অনুদানের ছবি ‘নমুনা’-তে কাজ করেন। এনামুল করিম নির্ঝর পরিচালিত এ ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন আরেফিন শুভ। ছবিটি এখনো মুক্তি পায়নি। এ ছবির শুটিংয়ের পর আর দেখা মিলেনি এই নায়িকার। দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ফিরে এলেন শাকিবা। তবে চলচ্চিত্রে নয়। এবার তিনি কাজ করছেন ছোট পর্দার জনন্য। ‘চলো না ঘুরে আসি’ নামে একটি টেলিছবি ও ‘সারপ্রাইজ’ নামে সাত পর্বের একটি ঈদের নাটকে দেখা মিলবে তার।

মালয়েশিয়ায় চলছে এই দুটি নাটকের শুটিং। শাকিবা ছাড়াও বর্তমানে মালয়েশিয়া রয়েছেন কল্যাণ কোরাইয়া, স্বাগতা, নেতা এবং মোশাররফ করিম। শাকিবা জানান, টেলিছবিতে কল্যাণ কোরাইয়ার বিপরীতে দেখা যাবে তাকে। অন্য নাটকটিতে তিনি অভিনয় করছেন মোশাররফ করিমের জুটি হয়ে। আসছে ঈদে বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে নাটক-টেলিছবিগুলো।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের