,

ফণীর আঘাতে গাজীপুরে উপড়ে গেছে ১৫টি বিদ্যুতের খুঁটি

news-image

জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে প্রচণ্ড ঝড়ে গাজীপুরে পল্লী বিদ্যুতের ১৫টি খুঁটি সড়কে উপড়ে পড়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের জেলা পুলিশ লাইনের সামনে বৈদ্যুতিক ব্রি-সাব-স্টেশনের কাছে ঢাকা-গাজীপুর সড়কে এসব খুঁটি উপড়ে যায়। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে প্রচণ্ড ঝড়ের কারণে সড়কের পাশের ১৫টি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। এতে ব্রি-সাব-স্টেশনটি বন্ধ হয়ে যায়। ফলে গাজীপুরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, এসব খুঁটি ৩৩ কেভি ও ১১ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন ছিল। খুঁটিগুলোর পাশে ড্রেন নির্মাণের জন্য নালা তৈরি করা হয়েছে কিছু দিন আগে। বৃষ্টির পানিতে খুঁটির নিচ থেকে মাটি সরে যাওয়ায় প্রচণ্ড ঝড়ো-বাতাসে খুঁটিগুলো হেলে সড়কের ওপর পড়ে যায়। ঘটনার পর থেকে পড়া যাওয়া খুঁটিগুলো ক্রেন দিয়ে দাঁড় করিয়ে এবং অন্য খুঁটির মাধ্যমে সাপোর্ট দিয়ে রাখার চেষ্টা করছেন পল্লী বিদ্যুতের কর্মীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর