,

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে যায়গা পেল ব্রাজিল-আর্জেন্টিনা

news-image

সারা বছরব্যাপী আয়োজিত সকল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ফলাফলের ওপর ভিত্তি করে নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আর আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে জায়গা করে নিল ফুটবল বিশ্বের পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স। আইসিসির সাম্প্রতিক টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে স্থান হয়েছে জার্মানি, স্পেন, বেলজিয়ামের মতো হেভিওয়েট ফুটবল খেলুড়ে দেশগুলো!

বিশ্বব্যাপী খেলাটিকে জনপ্রিয় করে তুলছে আইসিসি। ফুটবলে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটের র‍্যাংকিংয়ে আর্জেন্টিনার স্থান (৫৬)। ৬৯তম স্থানে আছে ব্রাজিল। স্পেন আর ফ্রান্স আছে যথাক্রমে ৪১তম এবং ৪৩তম অবস্থানে। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী দেশ বেলজিয়াম র‍্যাংকিংয়ের ৪৫ নম্বরে।

আর এই দেশগুলোর চেয়ে অনেকটাই এগিয়ে আছে আরেক ফুটবল পরাশক্তি জার্মানি। তারা র‍্যাংকিংয়ের ৩৬ নম্বরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের জন্য যে র‍্যাংকিং করা হয়েছে, তাতে জায়গা পেয়েছে ৮০টি দল। গত বছর আইসিসি তার সদস্যদের মধ্যে হওয়া সব টি-টোয়েন্টি ম্যাচকেই আন্তর্জাতিক করার ঘোষণা দিয়েছে। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলুড়ে দলের সংখ্যা ১৮ থেকে এক লাফে ১০৪ হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর