,

হিরো আলমের জীবনী নিয়ে নাটক, দেখতে পারবেন শুধু ১৮+ রা!

news-image

সময়ের আলোচিত মডেল-অভিনেতা আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তাকে নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনাও নেহাত কম না। কোনো না কোনো কারণে খবরের শিরোনামে উঠে আসছে তার নাম।

আলোচিত মডেল-অভিনেতা হিরো আলমকে নিয়ে এবার মঞ্চস্থ হচ্ছে নাটক ‘হিরো আলম’। তবে এটি বাংলাদেশে নয়, নাটকটি মঞ্চস্থ হবে ভারতে। আগামী ১১ ও ১২ মে এটি প্রদর্শিত হবে ভারতের ‘ফাইভ সেন্স স্টুডিও’তে।

নাটকটি সবার জন্য নয়, টিকিটের বিনিময় শুধুমাত্র প্রাপ্ত বয়স্করাই এটি দেখার সুযোগ পাবেন। মহেশ রুপরাও ঘোদেশ্বরের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করছেন হেমাং শাহ, নেসাং পুরোহিত, সৌরভ পাণ্ডে, করণ জোশিসহ অনেকে। জানা গেছে, হিরো আলমের জীবনী নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।

এ প্রসঙ্গে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এইমাত্র এ নাটকের কথা শুনলাম, আমার জানা নেই। আমাকে নিয়ে নাটক নির্মাণ হয়েছে, এটি ভালো কথা। কিন্তু আমার সঙ্গে কথা না বলে, আমার অনুমতি না নিয়ে, এটি তৈরি করা কি ঠিক হয়েছে? আয়োজকদের উচিৎ ছিল আমার সঙ্গে কথা বলা।’

এদিকে, জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন হিরো আলম। সম্প্রতি জাতীয় সাংস্কৃতিক পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক নাজমুল খান সংগঠনের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে হিরো আলমকে কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর