,

গরীব মানুষদের জন্য ও‌সির ব্য‌তিক্রমী উদ্যোগ

news-image

ঠাকুরগাঁও সদর থানার প্রধান ফটকের একটি ব্যানারে লেখা, ‘মামলা ও জিডি করতে টাকা লাগে না। গরীব অসহায়‌দের জন্য বিনা টাকায় অভি‌যোগ লি‌খে দি‌তে সহ‌যো‌গিতা কর‌বে পু‌লিশ। আর এই ব্যানারটি দেখে চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের।পুলিশ বলছে, মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য এই ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে অনেকে পুলিশের এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, ‘মানুষ যাতে দালালচক্র বা অন্য কোনোভাবে প্রতারণার শিকার না হয়, এ জন্য ওই ব্যানার থানার মূল ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে এ ছাড়াও খোলা হ‌য়ে‌ছে বি‌শেষ সা‌র্ভিস সেন্টার। থানায় ঢুকলে যে কারো চোখে পড়বে এটা। এতে করে থানায় মামলা ও জিডি করতে আসা কোনো মানুষের সঙ্গে কেউ প্রতারণা করতে পারবে না।

তিনি আরো বলেন, ‘ঘুষ-দুর্নীতিরোধে আমাদের সকলকেই সচেতন হতে হবে। সবাই সচেতন হলে সমাজ থেকে ঘুষ-দুর্নীতি উঠে যাবে। মানুষ তার প্রকৃত সেবা পাবে।

সদর উপ‌জেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা র‌ফিকুল ব‌লেন, ‘একটি মারধরের ঘটনায় কিছু‌দিন আগে থানায় গিয়েছিলাম। টাকা-পয়সা ছাড়াই মামলা করেছি।’ উপহার হি‌সে‌বে পে‌য়ে‌ছি দুই‌টি চক‌লেট। এতে থানায় আসা যাওয়া কর‌তে ভয় ভী‌তি ক‌মে গে‌ছে।

শহ‌রের শাহপাড়া-ম‌হল্লার বা‌সিন্দা আলী হো‌সেন ব‌লেন , ‘আমার জানা মতে, ঠাকুরগাঁও সদর থানায় মামলা ও জিডি করতে কোনো টাকা লাগে না। থানার ওসি টাকা নেওয়ার বিষয়টি প্রশ্রয় দেন না। বিধায় থানায় গিয়ে কাউকে টাকা দিতে হয় না।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের