,

ক্যানসার হয়েছে শুনে সারা রাত কেঁদেছিলেন সোনালি বেন্দ্রে

news-image

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে বললেন, “শোনা মাত্রই মনে হয়েছিল যেন ট্রেনে ধাক্কা খেলাম। সারা রাত ঘুমাতে পারিনি।” এভাবে ক্যানসারের দিনগুলোর কথা জানালেন তিনি। গত বছর এ রোগে আক্রান্ত হন ‘সারফারোশ’ নায়িকা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দীর্ঘ চিকিৎসার পর এখন তিনি সম্পূর্ণ সুস্থ। সেই সময়ের রাতগুলো কী পরিমাণ ভয়াবহ ছিল সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন সোনালি।

সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো’তে এসে রোগ যন্ত্রণার কথা বললেন। কথা বলতে বলতে তিনি যা বললেন তার সারমর্ম খানিকটা এ রকম- যখন জানতে পারলাম আমার ক্যানসার সারা রাত ঘুমাতে পারিনি। ভেবেছি কেন আমার ক্যানসার হলো। তবে ওই রাতেই আমি মেনে নিতে শিখেছি, মানাতে শিখেছি, আর প্রতিজ্ঞা করেছি এই শেষবার ক্যানসারের ভয়ে আমি কাঁদলাম। এর পরের দিনগুলোর কথা আর বলার অপেক্ষা রাখে না। মারণ রোগের সঙ্গে লড়াইয়ের প্রতিটি মুহূর্তের ছবিই ভাগ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ফটোশুট থেকে স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন নিজের যুদ্ধের কথা। তৈরি করেছেন লড়াইয়ের দৃষ্টান্ত। বাকি ক্যানসার আক্রান্তদের সাহসও জুগিয়েছেন সমান তালে। শারীরিক পরিবর্তনেও মুখে হাসি ধরে রেখেছেন পুরো সময়টা। সব কাটিয়ে এবার ফের মূল স্রোতে ফেরার পালা। আপাতত মুম্বাই রয়েছেন সোনালি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো