,

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের দুই দিন পর মো. রমজান আলী (৩০) নামক এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  দুপুরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের তাজপুর এলাকায় নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। রমজান মিয়া একই এলাকার মৃত জজ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে বের হন রমজান মিয়া। এরপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিলনা। শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় রমজানের লাশ দেখে এলাকাবাসী তার পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: ময়নাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় চুরির আঘাত রয়েছে । তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর