,

হাসপাতালে চোখ খুলেই কাঁদলেন সুবীর নন্দী

news-image

বিনোদন ডেস্ক।। হাসপাতালের বিছানায় টানা ১৮ দিন চোখ-বুজে নিথর পড়ে থাকার পর শুক্রবার চোখ খুলেছেন সংগীতশিল্পী সুবীর নন্দী। আর চোখ খুলে মেয়ে ফাল্গুনীকে দেখেই অঝোরে কাঁদলেন খ্যাতিমান এ শিল্পী। উন্নত চিকিৎসার জন্য চারদিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ফাল্গুনী নন্দী বলেন, শুক্রবার চোখ খুলেছেন বাবা। আর চোখ খুলে আমাকে দেখার পরই অঝোরে কাঁদেন তিনি। বাবার জ্বর নিয়ন্ত্রণে এসেছে। আজই এমআরআই করার কথা রয়েছে। বাবার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, সুবীর নন্দী চোখ মেলেছেন। পরিচিতজনদের চিনতে পেরে কান্না করেছেন। তার মস্তিষ্কের কাজ করা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। শুনলাম, ব্রেন আস্তে আস্তে কাজ করছে।

প্রসঙ্গত, গত ১৪ই এপ্রিল রাতে পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সিঙ্গাপুর নেওয়া হয় এ শিল্পীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর