,

১৩৬ আরোহী নিয়ে রানওয়ে থেকে নদীতে বিমান

news-image

ডেস্ক রিপোর্ট।। ১৩৬ জন আরোহী নিয়ে রানওয়ে থেকে পিছলে নদীতে পড়েছে বোয়িং ৭৩৭-এর একটি বাণিজ্যিক জেট বিমান। তবে এতে কেউ মারা যান নি। শুক্রবার এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে। নেভাল এয়ার স্টেশন জ্যাকসনভিলের একজন মুখপাত্র বলেছেন, শুক্রবার বিমানটি অবতরণ করার পর রানওয়ে থেকে তা পিছলে পড়ে যায় সেইন্ট জনস রিভারে।

ওই ফ্লাইটটি নেভাল স্টেশন গুয়ানতানামো বে থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে অবতরণ করছিল। জ্যাকসনভিলের মেয়র এক টুইটে বলেছেন, বিমানটি পানিতে একেবারে ডুবে যায়নি। ফ্লাইটের সবাই জীবিত আছেন। ক্রুরা বিমান থেকে নদীতে জ্বালানি ছড়িয়ে পড়া রোধে কাজ করছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর