,

হাতে লেখা প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি দেখতে ভিড়

news-image

ইসলাম ডেস্ক।। হাতে লেখা চীনের সবচেয়ে প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি দেখতে ভিড় করছেন দর্শকরা। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কুইংহাই প্রদেশের হাইদংয়ে এটা জনসাধারণের সামনে প্রদর্শনের জন্য রাখা হয়। টেকনোলজি ও লাইফস্টাইল। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, ২৩ জানুয়ারি প্রদর্শনীটি শুরু হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পাণ্ডুলিপি দেখতে আসছেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের মানুষরাও এটা দেখতে আসছেন বলে জানিয়েছে প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্টরা।

এই পাণ্ডুলিপি ৮৬৭ পৃষ্ঠার এবং এতে ১৫টি ভাগ রয়েছে। এটা এগারো থেকে তেরো শতকের মাঝামাঝি কোনও সময়ে লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ওজন ১২ দশমিক ৭৯ কেজি। চীনের সবচেয়ে প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। তারা জানিয়েছে, এটা হাজার বছরের পুরনো হলেও এর অক্ষর এখনও বেশ উজ্জ্বল। সূত্র দ্য এশিয়ান জার্নালস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর