,

রাবাদাও বিশ্বকাপে অনিশ্চিত!

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চিন্তা বাড়িয়েই চলেছে আইপিএল। আইপিএল খেলতে এসে কিছুদিন আগে চোটে পড়েছিলেন স্টেইন, এবার চোটে পড়লেন কাগিসো রাবাদা। আইপিএল খেলা বাদ দিয়ে দেশে ফিরে গেছেন রাবাদা। বিশ্বকাপ আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে দেখা গেছে শঙ্কা।

২৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে কোমরের চোটে পড়েন রাবাদা। সে ম্যাচটা কোনোভাবে খেলতে পারলেও চেন্নাইয়ের বিপক্ষে পরের ম্যাচটায় তাঁকে নামানোর ঝুঁকি নেয়নি দিল্লি। পরের দিন কোমরে স্ক্যান করান। স্ক্যান রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডে। রিপোর্ট দেখার পর অবিলম্বে রাবাদাকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এ মৌসুমে বেশ ভালো খেলছিল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ডেয়ারডেভিলস থেকে নাম বদলে দিল্লি ক্যাপিটালস হওয়া ফ্র্যাঞ্চাইজিটি শিরোপা অর্জন করার স্বপ্নে বিভোর। আর এই লক্ষ্যে দলটির বড় কান্ডারি ছিলেন এই রাবাদা। দুর্দান্ত ফর্মে থাকা রাবাদা চোটে পড়ার আগে ১২ ম্যাচ খেলেছেন। ১৪.৭২ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে ২৫ উইকেট নিয়েছেন রাবাদা। এখন পর্যন্ত যা টুর্নামেন্ট-সর্বোচ্চ।

দিল্লিকে এই অবস্থায় রেখে যেতে হচ্ছে, বেশ কষ্ট পাচ্ছেন রাবাদা, ‘টুর্নামেন্টের এই পর্যায়ে দিল্লি ক্যাপিটালস ছেড়ে চলে যাওয়াটা আমার কাছে খুবই কষ্টের একটা ব্যাপার। দলটির হয়ে এবারের আইপিএল দারুণ কেটেছে আমার। আমি বিশ্বাস করি দিল্লিই আইপিএল জিতবে।’ তবে সামনে বিশ্বকাপ। দেশের বৃহত্তর স্বার্থে আইপিএল ছাড়ার কোনো বিকল্প নেই, এটাও মানছেন রাবাদা, ‘বিশ্বকাপের আর মাত্র এক মাস বাকি। তাই আমাকে দেশে ফেরার সিদ্ধান্তটি নিতে হয়েছে।’

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে থাকা চারজন পেসারই এখন চোটে। আগে থেকেই চোটে পড়ে আইপিএল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের লুঙ্গি এনগিদি ও কলকাতা নাইট রাইডার্সের আনরিখ নর্তিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র দুই ম্যাচ খেলে কাঁধের চোটে ডেল স্টেইনের আইপিএল শেষ হয়ে যায়। এবার চোটের ছোবলে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেল রাবাদারও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ