,

ফণীর তাণ্ডব থেকে কুকুকে বাঁচাতে বললেন স্বস্তিকা

news-image

বিনোদন ডেস্ক : ঘূর্ণিঝড় ফণী যেকোনো মুহূর্তে তছনছ করতে পারে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু অঞ্চল। এ নিয়েই দুদেশের মানুষকে জানানো হচ্ছে ভিন্ন ভিন্ন সতর্ক বার্তা। সংশ্লিষ্ট অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়া, পশুপাখি ও মালামাল সংরক্ষণ নিয়েও দেয়া হয়েছে আলাদা নির্দেশনা।

এ বিষয়ে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তার ভক্তদের দিয়েছেন বার্তা। তবে তার এই বার্তা প্রাণীদের জন্যে। ফণীর তাণ্ডব থেকে কুকুরদের বাঁচাতে অভিনেত্রী একটি ফেসবুক পোস্ট করেছেন। ঝড়ে যেন পশুপাখিদের করুণ অবস্থায় না পড়তে হয়, এজন্য স্বস্তিকা সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্বস্তিকার পোস্টে উল্লেখ আছে, যেকোনো সময় কলকাতায় আছড়ে পড়বে ফণী। যারা কুকুর ভালোবাসেন বা ভালোবাসেন না, সবাইকে বিনীত অনুরোধ ২-৩ দিনের জন্য আপনাদের বহুতলের সদর দরজা খোলা রাখুন। ওয়াচম্যানদেরও বলুন ওদের যেন ঢুকতে দেন আর আশ্রয় নিতে দেন। তবে স্বস্তিকা নিজে এই পোস্টটি লেখেননি, একটি স্ক্রিনশট পোস্ট করেছেন।

উল্লেখ্য, আজ সকাল ৯টার দিকে ২০০ কিলোমিটার বাতাসের বেগে উড়িষ্যায় আঘাত করে ফণী। শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উড়িষ্যা ও উত্তরপ্রদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। ফণীর প্রভাবে সৃষ্ট বজ্রপাতে উত্তরপ্রদেশে আটজনের মৃত্যু হয়। আর গাছ উপড়ে ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উড়িষ্যায় দুজনের মৃত্যু হয়। ভয়াবহ এই ঘূর্ণিঝড় আজ সন্ধ্যার দিকে বাংলাদেশে আঘাত করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর