মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির বায়োপিক মুক্তি পাবে ২৪ মে

news-image

বিনোদন ডেস্ক : আগামী ২৩ মে শেষ হবে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন। ওইদিনই ঘোষণা করা হবে ভোটের ফলাফল। জানা যাবে, ভারতের প্রধানমন্ত্রী কি নরেন্দ্র মোদিই থাকবেন নাকি এই আসনে বসেবেন নতুন কেউ। আর ফল ঘোষণা পরের দিন অর্থাৎ ২৪ মে মুক্তি পাবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোদির জীবনের ওপর নির্মিত ছবি ‘পিএম নরেন্দ্র মোদি’।

শুক্রবার এমন ঘোষণাই দিয়েছেন ছবির প্রযোজক সন্দীপ সিং। মোদির এই বায়োপিক মুক্তির কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু লোকসভা ভোট চলাকালীন ছবি মুক্তিতে বাধ সাধে ভারতের নির্বাচন কমিশন। ভোটের আগে এই ছবির মুক্তি পাবে না বলে সাফ জানিয়ে দেয় তারা।

‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তির ঠিক আগের দিন এই ঘোষণা দেয় কমিশন। এরপর সুপ্রিম কোর্টেও গড়ায় বিষয়টি। শীর্ষ আদালত তখন পুরো ছবিটি দেখে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুয়ায়ী গোটা ছবি দেখার পর আগের সিদ্ধান্তেই অটল থাকে কমিশন।

শুক্রবার মোদির বায়োপিক মুক্তির দিন ঘোষণা করে প্রযোজক সন্দীপ সিং বলেন, ‘দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা দেশের আইনকে সম্মান জানাই। দীর্ঘ আলোচনা ও এই ছবি নিয়ে কৌতূহলের অবসান ঘটিয়ে আমরা ঠিক করেছি লোকসভা ভোটের ফল প্রকাশের পরদিনই ছবিটি মুক্তি দেব।’

‘পিএম নরেন্দ্র মোদি’ পরিচালনা করেছেন ওমাং কুমার। এতে মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এই ছবিতে রয়েছে নরেন্দ্র মোদির শুরু থেকে বর্তমান পর্যন্তÍ। দেখা যাবে কীভাবে তিনি সামান্য একজন চায়ের দোকানদার থেকে ভারতের মতো একটা বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক