,

ডিসির উদ্যোগে যেভাবে বিসিএস দিলেন ভোলার ৩শ পরীক্ষার্থী

news-image

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে আটকা পড়া প্রায় তিন শ জন বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন। ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকের উদ্যোগে বিশেষ উপায়ে তারা বরিশালে গিয়ে পরীক্ষা দেন।

শুক্রবার সকাল ১০টায় শুরু হয় ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শেষ হয় দুপুর ১২টায়। পরীক্ষার নির্ধারিত কেন্দ্রে যাওয়ার জন্য গতকাল ভোলা-ঢাকা রুটে যান প্রায় তিন শ পরীক্ষার্থী। কিন্তু নৌযান চলাচল বন্ধ থাকায় সেখানে গিয়ে বিপাকে পড়েন ৪০তম বিসিএসের প্রিলিমিনারি দিতে যাওয়া এসব পরীক্ষার্থী।

পরে তারা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করলে ভোলার জেলা প্রশাসক বিশেষ উপায়ে বিকল্প পথে তাদের বরিশাল পাঠিয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন।

জানতে চাইলে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, আটকেপড়া পরীক্ষার্থীরা যোগাযোগ করলে বৃহস্পতিবার ২০০ জনকে বিশেষ উপায়ে লাহারহাট হয়ে বরিশালে পাঠানো হয়। এছাড়া সেখানে অবস্থান করা প্রায় ৬০ থেকে ৭০ জনকে শুক্রবার সকালে স্পিডবোটযোগে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর