সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর ১ ঘণ্টা আগে সৌদি থেকে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেন রফিকুল

news-image

এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, সিনিয়র করেসপন্ডেন্ট, কুষ্টিয়া- সৌদি আরবের সাকরায় সড়ক দুর্ঘটনায় যে দশজন নিহত হয়েছে এর মধ্যে রফিকুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়।

নিহত রফিকুল ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে। নিহত রফিকুলের ১৫ ও ০৮ বছরের ২টি মেয়ে ও ৪ বছরের ১টি পুত্র সন্তান রয়েছে। মৃত্যুর সংবাদ শোনার পরে নিহত রফিকুলের বাড়িতে এখন চলছে শোকের মাতম।

নিহত রফিকুলের স্ত্রী হিরা খাতুন জানান, চলতি বছরের মার্চ মাসের ২৪ তারিখে রফিকুল সৌদি আরবে যায়। মৃত্যুর ১ ঘন্টা আগেও পরিবারের সাথে ভিডিও কলের মাধ্যেমে কথা হয় রফিকুলের। এরপর থেকে রফিকুলের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সৌদি আরবে একই গাড়িতে থাকা সহকর্মী রাশিদুলের স্ত্রীর মাধ্যেমে তারা জানতে পারে রফিকুল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

নিহত রফিকুলের বাবা আনোয়ার হোসেন জানান, রফিকুলের মৃত্যুর সংবাদ সরকারীভাবে জানানো না হলেও লোক মারফত শুনেছি। তবে আসলে আমার ছেলের কি হয়েছে তা সঠিকভাবে আমরা জানতে পারেনি। এই দুর্ঘটনায় রাশিদুলও গুরুতর আহত হয়েছে। আহত রাশিদুলের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে।

উল্লেখ্য, নিহত রফিকুল ইসলাম ও আহত রাশিদুল ইসলাম সৌদি আরবের দাম্মামের আল হাবিব ক্যাটারিং সার্ভিস কর্মী হিসেবে যোগদান করতে বৃহস্পতিবার দাম্মাম থেকে মদিনায় যাচ্ছিলেন। পথে মধ্যে রিয়াদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে সাকরা এলাকায় গাড়ীর চাকা ফেটে একটি কাভার্ট ভ্যানের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কুষ্টিয়ার রফিকুল ইসলামসহ ১০জন বাংলাদেশি নিহত হয়।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান