,

হাসপাতালে অভিনেতা বাবর; তিনটি আঙ্গুল কেটে ফেলতে হয়েছে

news-image

‘রংবাজ’, ‘আসামী’, ‘ডাকু দরবেশ’ প্রভৃতি চলচ্চিত্রের গুণী অভিনেতা বাবর এখন হাসপাতালে। গ্যাংরিন সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় খল অভিনেতা বাবর।বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি সম্প্রতি গ্যাংরিন (পায়ে পচন) সমস্যা প্রকট আকার ধারণ করায় গত ৩০ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার রাতে তার পায়ের অপারেশন হওয়ার কথা রয়েছে। পচন সমস্যা গুরুতর হওয়ায় এ অভিনেতার বাঁ পায়ের তিনটি আঙুল কেটে ফেলতে হচ্ছে।২০১৭ সালের সেপ্টেম্বরে ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর ইস্কাটনের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ৬৮ বছর বয়সী এ অভিনেতা।

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। এরপর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন খলনায়ক হিসেবে। এক যুগ আগে মনোয়োর হোসেন ডিপজল’র ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ সিনেমায় সবশেষ অভিনয় করেছিলেন বাবর।খলনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।বাবর ‘দাগী’ নামের একটি সিনেমা প্রযোজনা করেছিলেন। পরিচালনা করেছিলেন একমাত্র সিনেমা ‘দয়াবান’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর