মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা-বোন মিলে বাবাকে হত্যা ছেলের, রান্নাঘরের মেঝে থেকে লাশ উদ্ধার

news-image

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মেয়ের তালাকে নেওয়া দেনমোহরের টাকা নিতে চাওয়ায় স্ত্রী ও ছেলের হাতে খুন হয়েছেন ছানাউল্লাহর সানাই (৪৫) নামে এক ব্যক্তি। গত তিন মাস আগে তাকে খুনের পর রান্নাঘরের মেঝেতে পুতে রাখা হয়। এ ঘটনায় তার ছেলে রানা বিশ্বাসকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সানাইয়ের লাশ তার বড়ির রান্নাঘরের মেঝে থেকে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার স্ত্রী রানী খাতুন এবং মেয়ে সোনিয়া ও তানিয়া আত্মগোপন করেছেন।

জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা ছানাউল্লাহর সানাই গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ নিখোঁজ হন। তিন মাস ধরে নিঁখোজ থাকার কারণে তার বড় ভাই মো. আবদুল বারিক বিশ্বাস (৬৭) খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নিহতের ছেলে রানা বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিয়ে সানাইয়ের লাশ উদ্ধার করা হয়।

নিহত সানাই কখনও দিনমজুর কখনও ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে অভাবেই সংসার চালাতেন তিনি। এ অবস্থাতেই বড় মেয়ে সোনিয়াকে বিয়ে দেন কুমারখালী উপজেলার পান্টি গ্রামে। কিন্তু আড়াই মাসের মাথায় সে সংসার ভেঙে যায়। স্থানীয়দের সহযোগীতায় সেখান থেকে দেনমোহরের ৭২ হাজার টাকা পান সোনিয়া।

পরে সোনিয়াকে কুষ্টিয়ায় দ্বিতীয় বিয়ে দেন সানাই। সেখানেও সংসার টেকাতে পারেননি সোনিয়া। তালাকের পর তার দ্বিতীয় স্বামী দেনমোহরের এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে দেন। এরপর সানাই টাকাগুলো একত্র করে তার ভায়রা ভাইয়ের (স্ত্রীর বোনের স্বামী) কাছে গচ্ছিত রাখেন। কিছুদিন পর সানাইয়ের স্ত্রী রানী খাতুন টাকাগুলো ফেরত চাইলে তিনি নিজে রানাদের বাড়ি এসে দিয়ে যান।

এদিকে টাকা ফেরত পাওয়ার পর সানাই তা নিজের কাছে রাখতে চাইলে বাধা দেন স্ত্রী ও সন্তানরা। গত ফেব্রুয়ারি মাসে তিনি সংসার চালাতে কিছু অর্থ চাইলেও রানী খাতুন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। সানাই তার স্ত্রী-সন্তানদের মারধরও করেন। পরে সেদিন রাতেই রানী, সোনিয়া ও রানা মিলে তাদের বাবাকে মেরে ফেলার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী তারা রাতের বেলা ইট ও কাঠের ছড়া দিয়ে পিটিয়ে হত্যা করেন সানাইকে। পরে রান্নাঘর খুঁড়ে সেখানে তাকে মাটিচাপা দিয়ে রাখেন তারা। কয়েকদিন পর রানী তার মেয়ে সোনিয়া ও তানিয়াকে নিয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ করবেন বলে বাড়ি ছাড়েন।

এদিকে তিন মাস ধরে কোনো খোঁজ না পেয়ে তার বাড়ি আসেন সানাইয়ের বড় ভাই বারিক বিশ্বাস। সেখানে এসে তিনি বাড়ি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে রানার কাছে তার বাবার খোঁজ করেন তিনি। রানা তার বাবা ফিরে আসবে না বলে জানালে সন্দেহ হয় বারিক বিশ্বাসের। পরে রানাকে নিয়েই খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। এরপর থানাতেই জিজ্ঞাসাবাদের জন্য রানাকে আটক করে পুলিশ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে রানা তার বাবাকে খুনের কথা স্বীকার করে। পরে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এম মোস্তাফিজুর রহমান আকন্দ লাকীকে ঘটনার তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়।

এএসআই মোস্তাফিজুর রহমান আকন্দ লাকী জানান, স্বীকারোক্তি পাওয়ার পর তারা রানাদের বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে সানাইয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেন। পরে সেটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠান। গতকাল বৃহস্পতিবার খোকসা থানায় সানাই হত্যাকাণ্ডে তার স্ত্রী রাণী, দুই মেয়ে সোনিয়া-তানিয়া ও রানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আটক রানাকে পরে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক