শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে গেলো অমিতাভের ‘রিকশা গার্ল’ ছবির নাম

news-image

নির্মাতা অমিতাভ রেজা। বিজ্ঞাপন, নাটক নির্দেশনা দিয়ে বেশ আলোচনায় এসেছেন তিনি। শুধু বিজ্ঞাপন কিংবা নাটক নয় তার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ দিয়ে নিজের জাত চিনেয়েছেন এই নির্মাতা। বেশ অনেক দিন আগেই আমিতাভ রেজা ঘোষণা দিয়েছিলেন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশা গার্ল’-এর কথা। সে অনুযায়ী চলচ্চিত্রের শুটিংও শুরু হয়েছে। কিন্তু হুট করেই বদলে গেলো ছবিটির নাম। ‘রিকশা গার্ল’ থেকে ছবিটির নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘নাইমার রঙ’।

‘রিকশা গার্ল’ নামটি ইংরেজি হওয়াতে এটি পরিবর্তন করা হয়। ‘নাইমার রঙ’ নামেই বিএফডিসিতে এটি নিবন্ধন করা হয়েছে বলে জানান নির্মাতা। অমিতাভ রেজা জানান, এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরীর মেয়ে নভেরা রহমান। সে এর আগে বেশকিছু চলচ্চিত্র ও তথ্যচিত্রের ক্যামেরার পেছনে ও সামনে কাজ করেছেন। অভিনয় করেছেন রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে।

ছবিটিতে শাকিব খানের অভিনয় করার কথা ছিলো। সেটার কি অবস্থা জানতে চাইলে নির্মাতা জানান, শাকিব খানের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে খুব তারাতারি একটা সিদ্ধান্ত নেয়া হবে। নারীর ক্ষমতায়ন নিয়ে এই ছবির গল্প। তুলে আনা হবে ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংও। ছবির গল্প নাইমা নামের একজন মেয়েকে নিয়ে। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অসুস্থ বাবার রিকশা নিয়ে পুরুষ বেশে রাস্তায় বের হয় নাইমা।

রিকশা গার্ল’ ছবির মাধ্যমে রিকশা পেইন্টিংয়ের ঐতিহ্য আর ধারণা উঠে আসবে, থাকবে অ্যানিমেশনও। এর গল্প নারীর ক্ষমতায়ন নিয়ে। এখানে ‘রিকশা গার্ল’ চরিত্রের নাম নাইমা। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মেয়েটি অভিনব পদ্ধতি অবলম্বন করে। পুরুষের বেশে অসুস্থ বাবার রিকশা নিয়ে রাস্তায় বের হন। এক দুর্ঘটনায় বাবার প্রিয় রিকশাটি ভেঙে যায়। রিকশার ভেঙে যাওয়া অংশ ঠিক করতে শুরু হয় নাইমার নতুন সংগ্রাম। এভাবেই ‘রিকশা গার্ল’ ছবিতে নাইমা চরিত্রের সংগ্রামের কাহিনি প্রকাশ পাবে।

ছবিটি প্রযোজনা করছে ‘রিকশা গার্ল দ্য মুভি বিডি’। জানা গেছে, গত ১০ এপ্রিল থেকে রাজশাহীতে ছবিটির কাজ শুরু হয়। সপ্তাহ খানেক সেখানে কাজ চলে। এরপর পুরো টিম এখন কাজ করছে ঢাকায়। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সর্বাধিক বিক্রির তালিকার শীর্ষে ছিল। নিজের নতুন ছবির জন্য এই উপন্যাস বেছে নেন অমিতাভ রেজা চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী জোহরা আহমেদ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ