,

‘ফণী’র কারণে বিয়ে স্থগিত

news-image

বিয়ের সব আয়োজন চলছিল নির্ধারিত নিয়মেই। তবে বিয়ের আয়োজনের মধ্যেই ব্যাপক শোরগোল বাধিয়ে দিল প্রবল ঘূর্ণিঝড় ফণী। শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল থেকেই। তবে হঠাৎ করেই বুধবার বিকেলে কনের বাবার কাছে ফোন এল বর পক্ষের। বলা হলো বিয়ে পেছানোর কথা। কয়েক সেকেন্ড চুপ থাকার পরে শেষ পর্যন্ত বর পক্ষের কথাতেই বিয়ে স্থগিত রাখতে রাজি হয়ে যান মেয়ে পক্ষ।

ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরে। শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল গৌতম মণ্ডল ও অনিতা মাইতির। কিন্তু ঘূর্ণিঝড় ফণী নিয়ে সতর্কবার্তায় বিয়ে স্থগিত রাখতে বাধ্য হয়েছে দুই পরিবারই।

এ প্রসঙ্গে মেয়ের বাবা নিমাই মাইতি বলেন, মেয়ের বিয়ে পিছিয়ে গেলে মানসিক অবস্থা কী হতে পারে, বুঝতেই পারছেন। কী করব, দুর্যোগের কাছে মানুষ তো নিছকই খেলনা।

এদিকে শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ভারতের ওড়িশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। এই মুহূর্তে সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো