,

বিয়ের করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

news-image

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৩৮)। এর মধ্যে তাদের বাগদান হয়েছে। নেভ নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দফতর ৩ মে, শুক্রবার এ তথ্য জানিয়েছে। শুক্রবার দায়িত্ব পালনের সময় অনামিকায় হীরার আংটি দেখে তার বাগদানের খবরটি জানাজানি হয়। এর আগেও তার দুইবার বিয়ের ভুয়া গুঞ্জন উঠেছিল। তবে এবার সত্যিই বিয়ের কাজটি সেরে ফেলছেন তিনি।

গত বছরের জুন মাসে জেসিন্ডা প্রথম সন্তানের জন্ম দেন। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। পরে নিউইয়র্কের জাতিসংঘের সম্মেলনে তিনি শিশুসহ যোগ দেন। সন্তানের জন্মের পর থেকে টিভিতে ফিশিং শোর উপস্থাপক গেফোর্ড সন্তানকে দেখভালের কাজ করছেন। গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে মুসলমানদের ওপর বন্দুকধারীর হামলার পর তার অবস্থানের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হন জেসিন্ডা।

জেসিন্ডা ও গেফোর্ডের মুখপাত্র বলেন, ইস্টারের বিরতিতে তারা বিয়ে করতে সম্মত হন। তবে বিয়ের তারিখ ও কে কাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, তা প্রকাশ করেননি তিনি। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর