,

ভিডিওতে ভারতে ‘ফণি’র আঘাত

news-image

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ ভারতের ওডিশার পুরীর নিকট দিয়ে উপকূল অতিক্রম করেছে। এটি শুক্রবার মধ্যরাত নাগাদ বাংলাদেশে উপকূলে পৌঁছাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। ‘ফণি’ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় ভারতের ওডিশায় আঘাত হানে। এতে পুরীসহ উপকূলীয় কিছু জেলা রীতিমতো বিধ্বস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ে দুজন প্রাণ হারিয়েছেন।

এনডিটিভি জানায়, ওডিশার বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একাধিক জায়গায় বহু সংখ্যক গাছ উপড়ে পড়েছে। এছাড়া বেশ কিছু এলাকায় বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভারী বর্ষণের ফলে মন্দিরের শহর পুরীর বিশাল এলাকা পানিতে তলিয়ে গেছে। ‘ফণী’র প্রভাবে খুলনায় দুপুর থেকে ঝোড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়েছে। নদীর পানি ২-৩ ফুট উচ্চতায় দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার আশঙ্কায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘ফণী’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

জোয়ারের পানির চাপে বেড়িবাঁধ উপচে বাগেরহাটের শরণখোলা উপজেলার তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার দুপুরের দিকে বগী, সাতঘর ও দক্ষিণ সাউথখালী নামের গ্রাম তিনটি প্লাবিত হয়। সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর উপর নির্মিত বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে এসব গ্রামের অন্তত ১০০টি বাড়িঘরে পানি উঠে গেছে। এতে ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন।

https://www.facebook.com/banglaline24/videos/667608900319035/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর