মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৫ কোটি টাকায় মসজিদ পুনঃনিমার্ণ করে দিলেন এক ব্যক্তি

news-image

জেলা প্রতিনিধিঃ পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ১৩৭ বছরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের ভবনটি পুনঃনির্মাণ করা হয়েছে। ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিক স্থাপত্যশৈলী ও ইসলামিক দৃষ্টি নন্দিত পাঁচতলা এ মসজিদ ভবনটি নির্মাণ করেছেন মাল্টি ফ্যাবস লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকী (সিআইপি)।

শুক্রবার বেলা ১১টায় মুসল্লিদের নামাজ আদায় করার জন্য এ মসজিদ ভবনটি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাত হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেকসহ স্থানীয় মুসল্লিবৃন্দ। পরে মন্ত্রী মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।

মসজিদ ভবন নির্মাণের প্রধান প্রকৌশলী আব্দুল মজিদ জাগো নিউজকে জানান, নবনির্মিত এ পাঁচতলা ভবনের ভেতর ও বাইরের দেয়ালসহ মেঝে, অজুখানা ও সিঁড়িতে লাগানো হয়েছে মারবেল পাথর। প্রধান ফটকে লাগানো হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকা দামের বার্মাটিক ডোর। লাগানো হয়েছে চোখ জুড়ানো ঝাড়বাতি, ১৪টি এসি ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা। এর আগে ২০১৭ সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় জামে মসজিদের পুরাতন শতবর্ষী ভবনটি ভেঙে ফেলা হয় এবং ২২ ডিসেম্বর নতুন এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওই সময়ের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ।

মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস : ১৮৮২ খ্রিস্টাব্দে ভারত বর্ষের উত্তর প্রদেশের জৈনপুর জেলা সদরের জনৈক হাফেজ মো. সুলায়মান ইসলাম ধর্ম প্রচাররের উদ্দেশ্যে পিরোজপুরে আসেন। এসময় তিনি নিজস্ব অর্থে শহরের ২০ শতাংশ জমি ক্রয় করে গোলপাতার ছাউনী দিয়ে একটি কাঠের মসজিদ ঘর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর প্রায় ৪০ বছর ধরে মোতাওয়াল্লী, মুয়াজ্জিন ও ইমাম হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করেন তিনি। এক পর্যায়ে তিনি বার্ধক্যে পৌঁছলে ১৯১৮ সালে তার কনিষ্ঠ সন্তান হাফেজ মো. নোমানকে জৈনপুর থেকে পিরোজপুর নিয়ে আসেন এবং এ মসজিদের সমস্ত দায়িত্ব তার ওপর অর্পণ করে জৈনপুর প্রত্যাগমন করেন।

হাফেজ মো. নোমান ১৯৮৪ সালের ৩ জানুয়ারি ৭৫ বছর বয়সে পিরোজপুরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তিনি বেঁচে থাকতেই ধর্মপ্রাণ মুসলমানদের আপ্রাণ চেষ্টা ও আর্থিক সহায়তায় গোলপাতার মসজিদকে পর্যাক্রমে দালানে রূপান্তরিত করেন। পরবর্তীতে এ মসজিদটি তিনতলা বিশিষ্ট প্রধান জামে মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক