,

আর লাইফ সাপোর্ট লাগবে না এটিএম শামসুজ্জামানের

news-image

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আপাতত আর লাইফ লাইফ সাপোর্ট লাগবে না এটিএম শামসুজ্জামানের। আজ শুক্রবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী অভিনেতা।

শুক্রবার দুপুরে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এটিএম শামসুজ্জামানের তত্ত্বাবধানকারী ডা. রবিউল আলীম। তিনি জানান, এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আজ সকালে তার লাইফ সাপোর্ট খোলা হয়েছে। তবে আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন বলেও জানান তিনি।এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন এটিএম শামসুজ্জামানের মেজ মেয়ে কোয়েল আহমেদ, সংগীতশিল্পী রফিকুল আলমসহ অনেকে।

প্রসঙ্গত, হঠাৎ অসুস্থবোধ করায় গত শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। ওইদিন এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। তখন হঠাৎ করে তার মলত্যাগে জটিলতা দেখা দেয়।এ জন্য গত ২৭ এপ্রিল দুপুরে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয় তার।

২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর