,

পটুয়াখালীতে ৩ গ্রামে ঢুকে গেছে জোয়ারের পানি

news-image

জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জে তিন গ্রামে জোয়ারের পানি ঢুকে গেছে। শুক্রবার দুপুরে চার নম্বর ইউনিয়নের তিন গ্রামে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ্ আল জাকি জানান, নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে মির্জাগঞ্জের চার নম্বর ইউনিয়নের দুই কিলোমিটারে পানি উন্নয়ন বোর্ডের ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে রানিপুর, মেহেন্দিয়া বাঁধ ও চরখালী গ্রামে। কিন্তু কোনো গ্রাম প্লাবিত হয়নি।

তিনি আরও জানান, ওই গ্রামের ৯৫ ভাগ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। এছাড়া ওই এলাকায় সংশ্লিষ্ট থানর ওসি অন্যদের সরিয়ে দিচ্ছেন।

অপরদিকে দুপুর থেকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কুয়াকাটায় ঝড়ো হাওয়াসহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে কুয়াকাটা সংলগ্ন নীলগঞ্জ খাজুরা এলাকার পানি উন্নয়ন বোর্ডের ভাঙা বেড়িবাঁধ সংস্কারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর