,

ওড়িশায় ৬ প্রাণ কেড়ে পশ্চিমবঙ্গের পথে ফণী (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ প্রচণ্ড হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টি। একটার পর একটা গাছ উপড়ে পড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে ঘরের চাল। ফণীর তাণ্ডবে রীতিমতো লণ্ডভণ্ড ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ ওড়িশা। শুক্রবার সকাল ৯টার দিকে ওড়িশার পুরীতে আছড়ে পড়ে ফণী। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, ওড়িশার পুরী, কটক, ভুবনেশ্বর, বালাসোর, চাঁদিপুর, গোপালপুরের মতো এলাকা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। ফণীর ধ্বংসলীলায় এখন পর্যন্ত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেচে। ফণীর তাণ্ডব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িশার ৪টি জেলা। অধিকাংশ এলাকায় সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিধ্বস্ত রাস্তাঘাট জনশূন্য।

পুরীতে ফণী আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিঘা, মন্দারমণি-সহ উপকূলবর্তী অঞ্চলে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় তুমুল ঝড়বৃষ্টি। শঙ্করপুরে ভেঙে পড়ে হাইটেনশন বিদ্যুতের খুঁটি।

কলকাতা বিমানবন্দর শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। থাকছে। এর আগে বলা হয়েছিল আজ রাত সাড়ে ৯টা থেকে আগামী কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ভুবনেশ্বরেও বন্ধ রয়েছে বিমান চলাচল।

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী ঘণ্টায় ১৭৫ কিলোমিটারের বেশি গতির বাতাসের শক্তি নিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। ওড়িশা উপকূল অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছিল ফণী।

ভারতীয় আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে থাকবে ফণী। সন্ধ্যার দিকে বাতাসের গতিবেগ নেমে আসতে পারে ঘণ্টায় ১১৮ কিলোমিটারের নিচে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর