,

দ. আফ্রিকায় খনিতে আটকে পড়া ১৮০০ শ্রমিককে উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় একটি প্লাটিনাম খনিতে আটকে পড়া এক হাজার ৮০০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ বিভাগ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর ব্লুমবার্গের।

দক্ষিণ আফ্রিকার রাস্টেনবার্গে অঞ্চলে ওই প্লাটিনাম খনিতে আটকা পড়া ব্যক্তিরা সিবানি গোল্ড লিমিটেড কোম্পানির শ্রমিক ছিলেন। এর আগে সিবানির মুখপাত্র জেমস ওয়েলস্টেড জানিয়েছিলেন, খনি শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত একটি শেফটের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। খনির ভেতর শ্রমিকরা আটকে যাওয়ার পর থেকেই তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছিল সিবানি।

ওই ঘটনায় কেউই গুরুতর আহত হননি বলেও জানান ওয়েলস্টেড। তিনি জানান, মাটি থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতর তাদের বহনকারী পরিবহনের জন্য অপেক্ষমাণ থাকাবস্থায় ওই দুর্ঘটনা ঘটে।

এদিকে এই দুর্ঘটনার পর সিবানির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত বছর কোম্পানিটির একটি স্বর্ণখনিতে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় এক হাজার শ্রমিক খনির ভেতর আটকা পড়েছিল। পরে এক দিনের বেশি সময় খনির ভেতর আটকে থাকার পর তাদের উদ্ধার করা হয়।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি প্লাটিনাম উৎপাদিত হয় দক্ষিণ আফ্রিকায়। সেখানকার খনিগুলো বিশ্বের সবচেয়ে গভীরতম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর