,

নৌযানশূন্য সদরঘাট

news-image

নিউজ ডেস্ক : অন্যান্য দিনের মতো ঘাটে কোনও নৌযানের ভিড় নেই। পুরো বন্দর ফাঁকা। কোনও লঞ্চ আসেনি, ছেড়েও যায়নি। নেই কোনও যাত্রী। লঞ্চে ওঠার বেশিরভাগ গেটে তালা। শ্রমিকরা বসে-শুয়ে সময় কাটাচ্ছেন। কখন এই অবস্থা শেষ হবে তা এখন জানা যাচ্ছে না। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লঞ্চ টার্মিনাল সদরঘাটে শুক্রবার (৩ মে) সকালে এই পরিস্থিতি দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার থেকে নৌ বন্দরগুলোতে অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর থেকে সরদঘাটে এই পরিস্থিতি বিরাজ করছে। এখান থেকে নৌযান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় ‘ফণী’র সতর্কতা হিসেবে সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন।

আজ শুক্রবার সকালে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফুর রহমান জানান, ‘ঘুর্ণিঝড় ফণীর কারণে দেশের নৌ বন্দরগুলো থেকে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সে কারণে সদরঘাট থেকেও কোনও ধরনের নৌযান ছাড়েনি, দেশের অন্য কোনও স্থান থেকেও কোনও নৌযান এখানে আসেনি।’

বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘সাগরে ঘূর্ণিঝড় ফণী’র কারণে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে সব ধরনের নৌযানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’

আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের ওড়িশা রাজ্যে আঘাত হেনেছে। এটি আজ শুক্রবার (৩ মে) মধ্যরাতের দিকে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। আজ দুপুরের পর ঝড়ের প্রভাব শুরু হতে পারে। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর