শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল ছোট তাই বন্ধ হলো শাকিবের ছবি

news-image

বিনোদন ডেস্ক ।। ঢাকাই সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খান। শাকিব মানেই বাড়তি চমক। একের পর এক ছবির কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন `নাম্বার ওয়ান’খ্যাত এই চিত্রনায়ক। সম্প্রতি তিনি শেষ করেছেন মালেক আফসারির ‘পাসওয়ার্ড’ ছবির কাজ। এছাড়াও নির্মাধীন আছে তার অভিনীত বেশ ক’টি ছবি।

এদিকে নির্মাণাধীন আছে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ ছবির কাজ। নির্মাতা অসুস্থ থাকার কারণে ‘বীর’-এর কাজ আপাতত বন্ধ আছে। এর পাশাপাশি আরও একটি ছবির কাজ আপাতত বন্ধ আছে বলে জানা গেছে। শাহীন সুমনের ‘একটি প্রেম দরকার’ ছবির কাজও আটকে আছে শাকিবের কারণে।

নির্মাতা শাহীন সুমন জানান, ‘একটি প্রেম দরকার’ ছবির সিংহ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি ছবির শুটিং। টানা আট থেকে ১০ থেকে দিন শুটিং করলে শেষ হয়ে যাবে ছবির কাজ। তবে এ মুহূর্তে ছবির কাজ করা সম্ভব না। শিডিউল জটিলতার কারণে নয়, জটিলতা দেখা দিয়েছেন শাবিকের লুক নিয়ে।

শাহীন সুমন বলেন, ‘পাসওয়ার্ড’ ছবির কারণে শাকিব খান তার লুক পরিবর্তন করেছেন। ছবির কারণে তিনি চুল ছোট করেছেন। কিন্তু ‘একটি প্রেম দরকার’ ছবিতে শাকিবের চুল বড় ছিল। তার চুল বড় না হওয়া পর্যন্ত শুটিং করা সম্ভব হচ্ছে না। তাই আপাতত অপেক্ষা ছাড়া কোনো গতি নেই।’

‘একটি প্রেম দরকার’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুচিস্মিতা মৃদুলাসহ অনেকে। ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলয়ার হোসেন দিল।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ