,

‘দত্তা’র রিমেকে ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছিলেন ভারতীয় পরিচালক অজয় কর। ছবিতে বিজয়ার চরিত্রে দেখা গিয়েছিল মহানায়িকা সুচিত্রা সেনকে। তার বিপরীতে দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জের মতো কিংবদন্তি অভিনেতাকে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৬ সালে।

আবারও নতুন আঙ্গিকে পর্দায় আসছে ‘দত্তা’। সিনেমাটির রিমেক হচ্ছে। এবার বিজয়ার চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। তার বিপরীতে থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। আরও আছেন জয় সেনগুপ্ত ও বিশ্বজিৎ চক্রবর্তী। সিনেমাটি পরিচালনা করছেন নির্মল চক্রবর্তী। সম্প্রতি, কলকাতার শান্তিনিকেতনে শুটিং হয়েছে।

জানা গেছে, ছবিতে নরেনের ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্তকে, যে চরিত্রে এর আগে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বিলাসের ভূমিকায় থাকছেন ফেরদৌস, যে চরিত্রে দেখা গিয়েছিল শমিত ভঞ্জকে। আর বিশ্বজিৎ চক্রবর্তীকে দেখা যাবে রাসবিহারীর চরিত্রে। যে চরিত্রে অভিনয় করেছিলেন উৎপল দত্তের মতো অভিনেতা।

২০১৮ সালে শরৎচন্দ্রের ‘দত্তা’ উপন্যাসের ১০০ বছর পূর্তি হয়েছে। সেকথা মাথায় রেখেই পরিচালক নির্মল চক্রবর্তী ছবিটি বানানোর কথা ভাবেন।

উল্লেখ্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ উপন্যাসের গল্প ব্রাহ্ম যুবতী বিজয়াকে ঘিরে। গেল মাসের ৯ এপ্রিল থেকে ছবির শুটিং শুরু হয়েছে। এই বছরই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর