রংপুরে ২৪ ঘন্টার ব্যবধানে পরকীয়ার জেরে দুই খুন : আটক ২
রংপুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে পরকীয়া প্রেমের জেরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি খুনের ঘটনা ঘটেছে। দুই খুনের ঘটনায় পুলিশ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সর্বশেষ গত বুধবার রাতে স্ত্রীর পরকীয়ার ঘটনা হাতে-নাতে ধরে ফেলায় স্বামী এরশাদ মিয়াকে (৩৫)হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে স্ত্রী ও তার প্রেমিক এ ঘটনা ঘটায় বলে এলাকাবাসি জানায়। এ ঘটনায় স্ত্রী আসমা বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার চেংমারী ইউনিয়নের চেংমারী বড়বাড়ি গ্রামের মৃত. ছাবেদ আলীর ছেলে এরশাদ মিয়া (৩৫)। সে প্রায় ৭ বছর আগে বালুয়া মাসিমপুর ইউনিয়নের বৈরাগী কুটির (বেউড়া) গ্রামের আসাদুল ইসলামের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ৪ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি আসমা পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন। মাসখানেক আগে আসমা পালিয়ে যান। বুধবার আসমাকে বাবার বাড়ি থেকে তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন এরশাদ।
এর পর বুধবার রাতে এরশাদ বাড়িতে গিয়ে প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এসময় আসামা ও তার প্রেমিক শ^াসরোধে এরশাদকে হত্যা করে লাশ ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে। এরপরই প্রেমিক পালিয়ে যায়। সকালে এলাকবাসি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসি।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে জানা গেছে অন্ডকোষ চেপে ধরার কারণে তার ওই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের পাঁচ বছরের মেয়ে সাদিয়া পুলিশকে জানান, আরোও দুইজন লোকসহ আমার মা বাবাকে মেরে ফেলেছে।
এ বিষয়ে চেংমারী ইউনিয়নের ইউপি সদস্য ইদ্রিস আলী বলেন, একমাস আগে এরশাদ তার স্ত্রী বাড়িতে নেই বলে অভিযোগ করে। তাকে থানায় একটি জিডি করতে বললে জিডি করেছিল। আমি তাদের পরিবারের সাথে কথা বলে স্ত্রীকে নিয়ে আসা যায় কিনা সে বিষয়ে তাকে আশ্বস্ত করেছিলাম। এর পর তার মৃত্যুর খবর পাই।
এর আগে গত মঙ্গলবার গড়ের মাথা আর্দশপাড়া গ্রামে স্বামীর পরকীয়া ও দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রী তানিয়া পারভীনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২০১১ সালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মতিয়ার রহমানের মেয়ে তানিয়া পারভীনের সাথে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুকের নগদ দেড় লাখ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র দেয় তানিয়ার পরিবার। সাইফুল রংপুরের মিঠাপুুকুরের গড়েরমাথা এলাকাতে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। বর্তমানে তাদের ৪ বছরের এক শিশু সন্তান রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই সাইফুল ইসলাম তার স্ত্রীর নিকট যৌতুক হিসেবে আরো কিছু টাকা দাবি করে প্রায়ই তাকে নির্যাতন করত। এরই মধ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলার ঝর্ণা নামের এক মেয়ের সাথে তার পরকীয়ার সর্ম্পক গড়ে তোলে সাইফুল। স¤প্রতি স্ত্রী তানিয়াকে না জানিয়ে সকলের অগোচরে প্রেমিকা ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে রংপুর নগরীতে বাসা ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা করে দেন। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী তানিয়া পারভীন তার স্বামীর প্রতি ক্ষিপ্ত হলে তাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করে সাইফুল। এর জেরে গত মঙ্গলবার রাতে তানিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে ঘরের দরজা বন্ধ রেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় সাইফুল। স্থানীয়রা তানিয়ার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ ও তার পরিবারকে জানায়।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন ও প্রতিবেশীদের সাথে কথা বলে প্রকৃত ঘটনা জানতে চেষ্টা করছি। এরশাদের স্ত্রী আসমা ও তানিয়া পারভীনের স্বামী সাইফুলকে গ্রেফতার করে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।










