মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের তৃতীয় বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ করেছে ঝিনুক!

news-image

বেশ কিছুদিন ধরেই টালিপাড়ায় গুঞ্জন চলছিল ফের বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। অবশেষে তার সত্যতা সামনে এলো। শ্রাবন্তী নিজেই তাঁর বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। গোপনে বিয়েটা সারলেও দেখা গেল, জাঁকজমকপূর্ণ আয়োজনেই রোশন সিংয়ের সঙ্গে সম্পন্ন হয়েছে নায়িকার তৃতীয় বিয়ের অনুষ্ঠান। এবার শ্রাবন্তী জানালেন, এই বিয়েতে নাকি সবচেয়ে বেশি আনন্দ করেছে তাঁর প্রথম পক্ষের ছেলে ঝিনুক।

১৭ এপ্রিল চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে বিয়ে সেরে গত ১৯ এপ্রিল কলকাতায় ফেরেন এই অভিনেত্রী। নতুন স্বামী নিয়ে অনেক অজানা কথার পাশাপাশি জানালেন, এ বিয়েতে হাজির ছিলো তাঁর ছেলে ঝিনুকও। তিনি বলেন, ‘ঝিনুক পরিণত একটি ছেলে। তাঁর সমর্থন আমাকে শক্তি দিয়েছে নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সে বিয়ের অনুষ্ঠানে ছিল এবং সাদা কুর্তা ও পায়জামা পরে আনন্দ করেছে।’

এই বিয়ে নিয়ে ছেলে ঝিনুকের কোনো আপত্তি নেই তাও জানালেন। তিনি বলেন, ‘আমি কখনও ঝিনুকের মতামত ছাড়া কাজ করি না। সে অনেক খুশি। ও চায় আমি যেন ভালো থাকি। আর এখন তো রোশন আর ঝিনুকের মধ্যে খুব ভালো সম্পর্ক। বন্ধুর মতো মিশে তারা দুজন।’

শ্রাবন্তী জানান, স্বামীকে তিনি ‘আদু’ নামে ডাকেন। আর রোশন তাকে ‘নাদু’ নামে ডাকে। দুজনের মধ্যে দারুণ সম্পর্ক তাদের। স্বামী হিসেবে রোশানকে পেয়ে গর্বিত শ্রাবন্তী। তাই বেশ সিরিয়াস মুডেই বললেন, ‘আমি চাই আমাকে সবাই শ্রাবন্তী সিং নামে ডাকুক।’

গত বছর ৭ জুলাইয়ের পর থেকে তাদের মন বিনিময় হয়। মজা করে শ্রাবন্তী জানালেন, নজর লেগে যায় বলে গোপনে বিয়ে করেছেন তিনি। শ্রাবন্তীর ভাষ্য, ‘কলকাতায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আমি চাইনি আমার জীবনে কেউ হস্তক্ষেপ করুক। আমি জ্যোতির্শাস্ত্র বিশ্বাস করি। আমার একজন গুরু আছেন। তিনি আমাকে বলেছিলেন যে, আমি যেন আমার বিয়ের ব্যাপারে কাউকে না বলি।’

এমনকি গুরু নাকি এটাও বলেছিলেন, তিনি যেন বাঙালি প্রথায় আগুনের সামনে বসে বিয়ে না করেন। তাই পাঞ্জাবি রীতিতে বিয়ের কাজ শেষ করেন। এর আগে টাঙ্গারের একটি রেস্টুরেন্টে ১৫ এপ্রিল মেহেদী অনুষ্ঠান হয়েছে। অমৃতসরে হয়েছে গায়ে হলুদ। তাদের বিয়ে হয়েছে ১৭ এপ্রিল, বেলা ১১টায়।

শিগগিরই শ্রাবন্তী-রোশন সুইজারল্যান্ডে হানিমুনে যাবেন বলে ঠিক করেছেন। তবে হানিমুন হবে খানিক সময় নিয়ে। আপাতত এই অভিনেত্রী শুটিং করবেন অভিমন্যু মুখার্জির নতুন সিনেমায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক