,

হিন্দি না জানায় বাংলাদেশি নারীকে বিএসএফের নির্যাতন

news-image

হিন্দি না জানায় এক বাংলাদেশি নারী যাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এমনকি তাকে আহত করা হয়েছে বলেও অভিযোগ করেন ফুলসুরাত খাতুন নামে ওই নারী। গতকাল বুধবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন সংলগ্ন বিএসএফ চেকপোস্টে এ ঘটনা ঘটে।

ফুলসুরাত খাতুন অভিযোগ করে বলেন, ‘গত ২৮ এপ্রিল চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম। বুধবার সকালে ভারত থেকে ফেরার পথে ঘোজাডাঙ্গা বন্দরে পৌঁছালে বিএসএফ সদস্যরা আমার ব্যাগ তল্লাশি করে। এ সময় তারা হিন্দিতে বিভিন্ন প্রশ্ন করতে থাকে কিন্তু আমি হিন্দি ভাষা বুঝি না বলে উত্তর দিতে পারিনি। পরে তারা আমাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তাদের হস্তক্ষেপে আমাকে সেখান থেকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনার পর আমি ভারতীয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর তাৎক্ষনিক আমরা বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি পাঠাই। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাকে বাংলাদেশ নিয়ে আসা হয়। এ ঘটনায় বিএসএফ ভুল শিকার করে দুঃখ প্রকাশ করেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর