,

খেটে-খাওয়া মানুষদের প্রশান্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ

news-image

মে দিবসের ছুটি উপলক্ষে চট্টগ্রাম নগরের বেশিরভাগ অফিসের চেয়ার আজ শূন্য। নেই স্বাভাবিক কর্মচাঞ্চল্য। নেই সঠিক সময়ে অফিস যাওয়ার তাড়াও। কিন্তু যাদের জন্য শ্রম দিবসের এই বৈশ্বিক আয়োজন, সমাজের সেই খেটে খাওয়া মানুষদের অনেককে জীবিকার তাগিদে আজকের দিনেও কাজে নেমে পড়তে হয়েছে। সমাজের এই খেটে-খাওয়া মানুষদের তীব্র গরমে একটু প্রশান্তি দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে হিউমিনিটি ৯৭.৯৯ নামের একটি মানবিক সংগঠন।

বুধবার সকালে নগরের একে খান মাইক্রোস্ট্যান্ডে তৃষ্ণার্ত খেটে খাওয়া এসব মানুষের হাতে গ্লাসে করে সংগঠনের সদস্যরা তুলে দেন শরবত। একের পর এক রিকশাচালক এসে মনের তৃপ্তি মিটিয়ে পান করেন শরবত। রিকশাচালক করিম বলেন, এই গরমে ঠাণ্ডা শরবত খেয়ে অনেক শান্তি লাগছে। নগরের অন্য স্থানগুলোতেও যদি এমন ব্যবস্থা থাকত, তাহলে আমাদের মতো খেটে-খাওয়া মানুষের অনেক উপকার হত।

বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সুমন, ইফতেখার, জাহাঙ্গীর, মানিক, রনি, তমু, সায়েম ও লিটু। সংগঠনের এক সদস্য বলেন, মে দিবসে খেটে-খাওয়া শ্রমিকদের জন্য এ আয়োজন করেছি। আমাদের মতো সবাই শ্রমিকদের পাশে এগিয়ে আসুক এই প্রত্যাশা করি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর