মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবল বেগে ধেয়ে আসছে ‘ফণী’, আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না কেউই

news-image

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। মোংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে লোকজন যাওয়া শুরু করেনি। বৃহস্পতিবার সকালে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত উঠিয়ে ৭ নম্বর বিপদ সংকেত জারির পর থেকে বন্দর ও পৌর শহর ছাড়াও গ্রাম-গঞ্জে মাইকিং করে বিশেষ করে প্রতিবন্ধী ও বয়স্কদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

কিন্তু মাইকিংয়ের পরও কোনো লোকজন আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না। তবে এখানকার ৭৮টি আশ্রয়কেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। সেখানে আলো-বাতিরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রের দুর্গতদের জন্য শুকনা খাবার, ওষুধ ও সুপেয় পানি মজুদ করা হয়েছে। এদিকে ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার পর থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বন্দরে জাহাজ আসা-যাওয়া এবং অবস্থানরত জাহাজগুলোতে পণ্য বোঝাই-খালাস কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বন্দরের ফেয়ারওয়ে, হাড়বাড়িয়া ও পশুর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজসহ সকল দেশী নৌযানগুলোকে নিরাপদে অবস্থান নিতে নির্দেশনা দিয়েছে বন্দরের হারবার বিভাগ। এছাড়া চট্টগ্রাম থেকে নৌবাহিনী ও কোস্টগার্ডের বড় জাহাজগুলো বন্দর চ্যানেলে নিরাপদে আশ্রয় নিয়েছে। সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের ব্যবহৃত অস্ত্র-গুলি নিয়ে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে বন বিভাগ।

প্রসঙ্গত, মোংলা বন্দর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত জারি হলেও সকাল থেকে এখানে রৌদ্রোজ্জ্বল স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে। ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে ঝড়ের তেমন কোনো প্রভাব পড়েনি। সকলেই দৈনন্দিন স্বাভাবিক কর্মে নিয়োজিত রয়েছেন। কারও মধ্যে ঝড়ের ভীতিও তেমন নেই।

শুক্রবার সকাল নাগাদ খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ‘ফণি’র অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে উপকূলে ৭ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়ার পাশাপাশি ‘ফণী’র প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে উপকূলীয় অঞ্চলগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।দেশ রুপান্তর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক