,

রংপুর বিভাগে সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ৪৭টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে : পরিকল্পনা মন্ত্রী

news-image

রংপুর প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম,এ মান্নান বলেছেন, রংপুর বিভাগের ৮ জেলায় বর্তমানে সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ৪৭টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এই বিভাগের আর্থ সামাজিক উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থা ব্যাপক সুবিধা সস্প্রসারিত হবে। এজন্য প্রকল্প বাস্তবায়নে সার্বিক নিবিড় তদারকির জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলীদের নিজ নিজ কর্মস্থনে সার্বক্ষনিক অবস্থান করার আহবান জানিয়েছেন।

আজ বৃহষ্পতিবার দুপরে রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত রংপুর বিভাগের বাস্তবায়নাধীন প্রকল্প সমুহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরোও বলেন, দায়িত্বশীল কর্মকর্তাগন নিজ কর্মস্থলে থাকলে কাজের গতি বাধাগ্রস্ত হয়না এবং কাজের গুনগতমান ভাল থাকে ।

রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে পর্যালোচনা সভায় পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষন ও মুল্যায়ন বিভাগের সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ, পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

এসময় রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, জেলা পরিষদেও প্রধান নির্বাহী, বিভিন্ন দপ্তরের প্রকৌশলীবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাগন সভায় অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর