,

‘গেম অব থ্রোনস’ নায়িকাকে বিয়ে করলেন প্রিয়াঙ্কার ভাসুর

news-image

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে হয়েছে সাত মাস হয়ে গেল। এবার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড-হলিউড নায়িকার ভাসুর জো জোনাস। কনে জনপ্রিয় টিভি শো ‘গেম অব থ্রোনস’ নায়িকা সোফি টার্নার।বলা হচ্ছে, সবাইকে অবাক করে জো-সোফি প্রেমের শুভ পরিণতি ঘটালেন লাস ভেগাসে। অতিথিদের অনেকে সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় লাইভ তুলে ধরেছেন।

বিয়ের অনুষ্ঠানে সোফিকে সাদা গাউন ও সাদা ভেল পরে থাকতে দেখা যায়। সেখানে সবার সামনেই জো ও সোফি আংটি বদল করেন।কিছুদিন আগে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে প্রথমবারের জন্য একসঙ্গে পারফর্ম করতে দেখা যায় নিক, কেভিন ও জো তিন ভাইয়ের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’কে। মাঝে অবশ্য মনোমালিন্যের কারণে ছয় বছর ব্যান্ডটি কোথাও পারফর্ম করেনি। তিন ভাইয়ের পারফরমেন্সের সময় সোফিকে প্রিয়াঙ্কা ও ড্যানিয়েল জোনাসের সঙ্গে বসে থাকতে দেখা যায়।

জো জোনাসের সঙ্গে সোফি টার্নারের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল ২০১৬ সাল থেকে। ২০১৭ সালে অক্টোবর মসে সোফিকে প্রেম নিবেদন করেন জো। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে সোফি বিয়ে সেরে ফেলার কথা বলেন। বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে বলে উল্লেখ করেন। তবে হঠাৎ যে এভাবে বিয়ে করবেন তা হয়তো কেউই আশা করেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর