,

রংপুরে সাড়ে ছয়কোটি টাকা ব্যয়ে বিলুপ্ত উদ্ভিদ সংরক্ষণে মিনিপার্ক স্থাপন হচ্ছে

news-image

রংপুর প্রতিনিধি : সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে রংপুর নগরীর আলম নগর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ৮.৯ একর জমিতে দেশের বিরল প্রজাতির ও বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণেআরবোরোটাম এবং মিনিপার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রংপুর বন বিভাগ। এ প্রকল্পটি বাস্তবায়ন করতে একটি প্রস্তাব ইতিমধ্যেইঅধিদফতরে পাঠানো হয়েছে। রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানা, প্রকল্পটি বাস্তবায়নে সময় ধরা হয়েছে তিন বছর। পার্কটিতে থাকবে শিশুদের বিনোদনের বিভিন্ন উপকরণ, রেস্ট হাউস, বিভিন্ন অবকাঠামো, গাছের জীবন্ত প্রাচীর, সড়ক এবং সীমানা প্রাচীর। বন কর্মকর্তারা জানান, রংপুর অঞ্চলে সরকারি বেসরকারি পর্যায়ে এ ধরনের কোন প্রকল্প আগে তৈরি হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলে বিনোদনের পাশাপাশি বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের বংশ বিস্তারসহ উদ্ভিদবিদদের গবেষণা সহজ হবে।

রংপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, এটি মূলত গুল্ম, জলজ, ক্যাকটাস, পানিয়াল, ডুমুর মেহেদী, বিভিন্ন ফুল গাছ, অর্কিডসহ স্থানীয় দেশীয় বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় ফলজ, বনজ এবং ঔষধিসহ বিভিন্ন উদ্ভিদের জাদুঘর। এখানে দর্শনার্থী মনোরম পরিবেশে বিরল উদ্ভিদের সঙ্গে পরিচিত হতে পারবেন এবং চাইলে এখান থেকে মূল্যবান উদ্ভিদের চারা কিনে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষাবাদও করতে পারবেন।

রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে বিরল প্রজাতির স্থানীয় উদ্ভিদের জাত সংরক্ষণ এবং তা ছড়িয়ে দেয়া। এটি বাস্তবায়িত হলে উদ্ভিদ বিদ্যার শিক্ষার্থীরা ব্যাপক ভাবে উপকৃত হবেন। দেশি-বিদেশি গবেষকদের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হবে এটি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো