মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল ছোট তাই বন্ধ হলো শাকিবের ছবি

news-image

ঢাকাই সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খান। শাকিব মানেই বাড়তি চমক। একের পর এক ছবির কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন `নাম্বার ওয়ান’খ্যাত এই চিত্রনায়ক। সম্প্রতি তিনি শেষ করেছেন মালেক আফসারির ‘পাসওয়ার্ড’ ছবির কাজ। এছাড়াও নির্মাধীন আছে তার অভিনীত বেশ ক’টি ছবি।

এদিকে নির্মাণাধীন আছে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ ছবির কাজ। নির্মাতা অসুস্থ থাকার কারণে ‘বীর’-এর কাজ আপাতত বন্ধ আছে। এর পাশাপাশি আরও একটি ছবির কাজ আপাতত বন্ধ আছে বলে জানা গেছে। শাহীন সুমনের ‘একটি প্রেম দরকার’ ছবির কাজও আটকে আছে শাকিবের কারণে।

নির্মাতা শাহীন সুমন জানান, ‘একটি প্রেম দরকার’ ছবির সিংহ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি ছবির শুটিং। টানা আট থেকে ১০ থেকে দিন শুটিং করলে শেষ হয়ে যাবে ছবির কাজ। তবে এ মুহূর্তে ছবির কাজ করা সম্ভব না। শিডিউল জটিলতার কারণে নয়, জটিলতা দেখা দিয়েছেন শাবিকের লুক নিয়ে।

শাহীন সুমন বলেন, ‘পাসওয়ার্ড’ ছবির কারণে শাকিব খান তার লুক পরিবর্তন করেছেন। ছবির কারণে তিনি চুল ছোট করেছেন। কিন্তু ‘একটি প্রেম দরকার’ ছবিতে শাকিবের চুল বড় ছিল। তার চুল বড় না হওয়া পর্যন্ত শুটিং করা সম্ভব হচ্ছে না। তাই আপাতত অপেক্ষা ছাড়া কোনো গতি নেই।’

‘একটি প্রেম দরকার’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুচিস্মিতা মৃদুলাসহ অনেকে। ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করছেন দেলয়ার হোসেন দিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক