,

ফণী আঘাত হানার আগেই বিপদে আবহাওয়া অফিস

news-image

অচল হয়ে গেছে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট। ঘূর্ণিঝড় ফণীর সবশেষ অবস্থান জানতে অনেক ব্যবহারকারী একসঙ্গে সাইটটিতে ঢোকার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপদে পড়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এমনকি অধিদপ্তরের হটলাইনে ফোন করেও খবর জানতে পারছে না কেউ।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একসঙ্গে অনেক ব্যবহারকারী সাইটটিতে ঢোকার কারণে হ্যাং হয়ে গেছে। এটি ঠিক করতে ঘণ্টা চারেক সময় লাগতে পারে। আমাদের ইন্টারন্টে সংযোগও নেই। আমরা বিটিসিএলের ইন্টারনেট ব্যবহার করি। বিষয়টি বিটিসিএল-কে জানানো হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তরের হটলাইন ১০৯০ নম্বরে ফোন করেও জনসাধারণ আবহাওয়ার খবরও জানতে পারছেন না বলেও জানান শামসুদ্দিন। তিনি আরও বলেন, ‘নম্বরটি বিটিসিএল নিয়ন্ত্রণ করে, ওখানে মানুষ ফোন করে সেবা পাচ্ছে না। এটা বিটিসিএলএর ইস্যু, কিন্তু মানুষ মনে করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিষয়। আমরা অন্ধকারে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর