মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার সুমনের ফেসবুক লাইভ, ২ ঘণ্টার মধ্যেই সরে গেলো ফুটপাতের সেই ঘর

news-image

এই সময়ের বহুল আলোচিত নাম ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ফেসবুকে ভিডিও প্রকাশ করে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন তিনি।বুধবার, মে দিবসে রাজধানীর রামপুরা ব্রিজে ফুটপাতের ওপর হঠাৎ করে ঘর তৈরি করা ও ফুটপাত দখল নিয়ে একটি লাইভ করেন তিনি।

তবে লাইভ করার ২ ঘন্টার মধ্যে রামপুরা ব্রীজের ফুটপাতের উপর নির্মিত ঘর সরিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। তার লাইভের পর কর্তৃপক্ষের তাৎক্ষণিক এই তৎপরতাকে ধন্যবাদ দিয়েছেন সুমন।ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি বলেন, লাইভ করার ২ ঘন্টার মধ্যে রামপুরা ব্রীজের ফুটপাতের উপর নির্মিত ঘর সরিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ । অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা আর আমরা মিলেই গড়ব বাংলাদেশ।

ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে রীতিমতো সামাজিক আন্দোলন শুরু করেছেন ব্যারিস্টার সুমন। যেখানেই অনিয়ম, সেখানেই ফেসবুক খুলে লাইভে আওয়াজ তুলছেন। শত শত ব্যবহারকারী সেই ফেসবুক লাইভ শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন, আর হাজার হাজার দর্শক সেই ভিডিও নজরে নিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

নরসিংদীর শিবপুরে রাস্তার প্রায় মধ্যখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি, রাজধানীর কাঁটাবন মোড়ে বালু ও ময়লা-আবর্জনার স্তূপ করে ফুটপাত দখল করে রাখা, নুসরাত হত্যাকাণ্ডের পর সোনাগাজীর ওসির বিরুদ্ধে মামলা, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি কলেজসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছেই ময়লার ভাগাড়ের মতো বিষয়গুলো সুমনের মাধ্যমেই আলোচনায় আসে।

https://www.facebook.com/permalink.php?story_fbid=2303030756578266&id=1474854672729216

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক