,

‘অশিক্ষিতরা ম্যানেজিং কমিটিতে থাকতে পারবেন না’

news-image

অশিক্ষিত লোকজন ম্যানেজিং কমিটিতে আসতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী শিক্ষিত লোকজনই ম্যানেজিং কমিটিতে থাকবেন। এমনটি বলেছেন ফেনী-৩ আসনের এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, স্কুল ও মাদরাসার ম্যানেজিং কমিটির দায়িত্ব শিক্ষিত লোকেরা আসবেন। প্রাইমারিতে মাধ্যমিক পাশ, মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গ্রেজুয়েটরা আসবেন।

তিনি আরো বলেন, শিক্ষকদের কুরুচিপূর্ণ আচরণে শিথিলতা দেখানো হবে না। যারা কুরুচিপূর্ণ কর্মকাণ্ডে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে স্কুল, মাদরাসা থেকে বহিষ্কারসহ কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার বিকেলে ফেনীর সোনাগাজীতে ‘শিক্ষার মানোন্নয়নে আমাদের করনীয়’ শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য ভালো মানুষ হওয়া ও অর্জিত শিক্ষাকে জীবিকা উপার্জনে কাজে লাগানো। শিক্ষকরা তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যতের বিভিন্ন পর্যায়ে যাওয়ার স্বপ্ন দেখাবেন, তাদের লক্ষ্য অর্জনে স্বপ্নে বিভোর করবেন, নৈতিকতা ও চরিত্র গঠনের শিক্ষা দেবেন।

চর মজলিসপুর সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন যুগ্ম সচিব ও সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হক। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনীর ডিসি মো. ওয়াহিদুজজামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবুল হোসাইন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. আবুল হোসেন ও সোনাগাজীর ইউএনও সোহেল পারভেজ।

সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল করিম দুলাল, ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ আলমগীর, সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম শরীয়ত উল্যাহ ও ইউপি যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের প্রমুখ। সমাবেশে চর মজলিসপুর ও বগাদানা ইউপির প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো