মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফনী (FANI) এর সর্বশেষ আপডেট

news-image

মোস্তফা কামাল পলাশঃ তিনটি আবহাওয়া পূর্বাভাষ মডেল (আমেরিকার তৈরি) ঘূর্ণিঝড়টির প্রায় একই সম্ভব্য পথ নির্দেশ করছে। আবহাওয়া পূর্বাভাষ মডেল গুলো নির্দেশিত ঘূর্ণিঝড়ের পথ এর মধ্যে পার্থক্য অনেক কমে এসেছে। প্রায় ৩ টি মডেলই নির্দেশ করতেছে যে ঘূর্ণিঝড় “ফণী” এর কেন্দ্র ঠিক রাজশাহী বিভাগের জেলা গুলোর মাঝা-মাঝি এলাকার উপর দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে। সুতরাং HIGH CONFIDENCE নিয়ে বলা যাচ্ছে নির্দেশিত পথে ঘূর্ণিঝড় স্থল ভাগ অতিক্রম করবে। এখনও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়টি; যেহেতু ঘূর্ণিঝড় এর বর্তমান অবস্থান করা স্থানের পানির গভীরতা কম তাই ঐ স্থানের পানির তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি। বঙ্গোপসাগর এলাকার একটি সাধারণ মানচিত্র ৪ টি লাইন দেখা যাচ্ছে যা নির্দেশ করতেছে ঘূর্ণিঝড়টির সম্ভব্য পথ। এই ৪টি পথ কিভাবে পাওয়া গেল তা ব্যাখ্যা নিচে যোগ কর হলো।

১) আমেরিকার তৈরি একটি আবহাওয়া পূর্বাভাষ মডেল (The Global Forecast System (GFS)) ব্যবহার করে ঘূর্ণিঝড় “ফণি” এর সম্ভব্য যে পথ পাওয়া গেছে তা লাল রঙ্গের লাইনটি দিয়ে নির্দেশ করা হয়েছে।

২) ইউরোপিয়ান ইউনিয়ন এর বানানো আবহাওয়া পূর্বাভাষ মডেল (The European Centre for Medium-Range Weather Forecasts) ব্যবহার করে ঘূর্ণিঝড় “ফণি” এর সম্ভব্য যে পথ পাওয়া গেছে তা সুবজ রঙ্গের লাইনটি দিয়ে নির্দেশ করা হয়েছে।

৩) কানাডার তৈরি একটি আবহাওয়া পূর্বাভাষ মডেল (The Global Environmental Multiscale Model (GEM)) ব্যবহার করে ঘূর্ণিঝড় “ফণি” এর সম্ভব্য যে পথ পাওয়া গেছে তা নীল রঙ্গের লাইনটি দিয়ে নির্দেশ করা হয়েছে।

উপরোক্ত ৩ টি আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশিত ঘূর্ণিঝড় “ফণি” এর সম্ভব্য পথ এর গড় করে যে পথ পাওয়া গেছে তা কমলা রঙ্গের লাইনটি দিয়ে নির্দেশ করা হচ্ছে।

ভাত রান্না করার সময় তাপের কারণে পাতিল হতে যেমন করে পানি বাষ্পায়িত হয়ে উড়ে যায় একই ভাবে বঙ্গোপসাগরের পানি বাষ্পায়িত হচ্ছে। বঙ্গোপসাগরের পানির তাপমাত্রার যে স্থানে সবচেয়ে বেশি সে স্থানের পানি বাষ্পায়িত হচ্ছে সবচেয়ে বেশি। মোটরসাইকেল চালাতে গেলে যেমন পেট্রল দরকার তেমনি ঘূর্ণিঝড় উৎপত্তি স্থল থেকে সামনে এগোতে দরকার মেঘ। বঙ্গোপসাগরে পানি বাষ্পীভবনের ফলে মেঘের সৃষ্টি হচ্ছে সেই সময় মেঘের মধ্যে এক প্রকার তাপ ত্যাগ করে যে তাপকে পদার্থ বিজ্ঞানের ভাষায় বলে সুপ্ত তাপ বা Latent Heat। সহজ ভাষায় বলা যায় যত বেশি পরিমাণ মেঘ সৃষ্টি হবে ঘূর্ণিঝড়টি তত বেশি পরিমাণ শক্তিশালী হবে। এবারে ৩ নম্বর ছবিটিতে দেখুন আকাশে মেঘের অবস্থান কোন স্থানে কেমন? ৩ নম্বর চিত্রটি কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত visible satellite imagery (a snapshot of what the satellite sees, সোজা বাংলায় বলতে হয় মেক-আপ ছাড়া নাটক-সিনেমার নায়ক-নায়িকারা দেখতে যেমন হয়)।

আজকে বাংলাদেশের উপকূলে গভীর মেঘ সৃষ্টি হচ্ছে যা ঘুর্নিঝড় এলাকার সম্পূর্ন বাহিরে অবস্হান করছে। ঘুর্নিঝড় সামনে এগিয়ে এই মেঘের সাথে একত্রিত হলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমান অনেক বেড়ে যেতে পারে।

কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র ও আবহাওয়া পূর্বাভাষ মডেল অনুসারে ঘূর্ণিঝড় “ফণি” খুলনা ও বরিশাল জেলার উপকূলীয় এলাকার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা খুবই বেশি। বাংলাদেশ উপকূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড় কেন্দ্রে বায়ুর গতিবেগ এখনও (মে ২, বিকেল ৩ টা পর্যন্ত) ঘন্টায় ২২০ কিলোমিটার এর মতো।

স্বাভাবিকের চেয়ে ১০-১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। ভারতের যে উপকূলে প্রথম আঘাত করবে সেই সকল স্হানে ৩০ ফুর এর বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে Joint Typhoon Warning Center (JTWC) এর আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করতেছে।

বর্তমানে ঘূর্ণিঝড় ফানি/ফনি ভারতের বন্দর নগরি ভিশাখাপত্তন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিন-পূর্বে সমুদ্রের উপর অবস্হান করছে। ঘূর্ণিঝড় ফানি/ফনি বর্তমানে ঘন্টায় প্রায় ৮ কিলোমিটার বেগে উত্তর -পুর্ব দিকে অগ্রসর হচ্ছে ও আজ রাত থেকে ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র পুরি সমুদ্র সৈকতের উপর দিয়ে স্হল ভাগে প্রবেশ করতে পারে বর্তমান গতিপথ অব্যহত রাখলে। শুক্রুবার সকাল থেকেই খুলনা বিভাগে বৃষ্টি হওয়া শুর হবে বলে আবহাওয়া পূর্বাভাষ মডেল নির্দেশ করতেছে। ঘূর্ণিঝড় ফানি/ফনি এর কেন্দ্র বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করবে। ফলে পুরো বাংলাদেশেই বৃষ্টিপাত হবে।

ঘুর্নিঝড় ওড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী এলাকা (পুরি সমুদ্র সৈকত) দিয়ে আজ বৃঃহপতিবার সন্ধার পর থেকে স্হল ভাগে প্রবেশ করতে পারে। স্হল ভাগে প্রবেশ করার পরে দূর্বল নিম্নচাপে পরিনত হয়ে আগামী শুক্র ও শনিবার ভারতের পশ্চিম বঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও নিম্নচাপ কেন্দ্র পুরোটাই বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেবে।

সাম্ভব্য পথ: কোলকাতা > খুলান বিভাগ ও রাজশাহী বিভাগের জেলা গুলো > ঢাকা বিভাগের টাঙ্গাই, ময়মনসিং, জামালপুর > ভারতের আসাম রাজ্য।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক