,

দু’দেশের বাণিজ্য সমৃদ্ধ করবে আখাউড়া-আগরতলা রেলপথ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া-আগরতলা রেলপথ চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। হাইকমিশনার বলেন, এমনিতেই স্থলপথে অনেক মানুষ যাতায়াত করছে।
ব্যাবসাও ভালো চলছে। আর রেললাইন তৈরি তো দুইদিনের কাজ না। এটা অনেক জটিল। নিরাপত্তার ব্যাপার আছে। আমাদের এবং বাংলাদেশ সরকারের কারিগরি দল বিষয়টি তদারকি করছেন। আমি নিশ্চিত এটা একটা ভালো প্রোজেক্ট হবে। এ সময় হাইকমিশনারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টার দিকে হাইকমিশনার আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এরপর তিনি আগরতলার ইন্টিগ্রেটেড চেকপোস্ট পরিদর্শনে যান।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো