,

মায়ের সঙ্গে বালিতে বেড়াতে গিয়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ায় মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে বালি দ্বীপের পানিতে তলিয়ে নাওয়ার নামে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) এ ঘটনা ঘটে। শিশু নাওয়ারের লাশ ইন্দোনেশিয়ার একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। যুগান্তর নাওয়ার কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের আমেরিকরা প্রবাসী মাস্টার নোমান হেলালীর একমাত্র সন্তান।

মৃত শিশু নাওয়ারের নানা মোহাম্মদ শহিদুল্লাহ জানান, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় বেড়াতে গিয়ে বালি দ্বীপের পানিতে ডুবে মারা যায় তার নাতি। একমাত্র আদরের শিশুকে হারিয়ে পাগল প্রায় তার বাবা-মা। নাওয়ারের মায়ের নাম আজিজা বেগম। মোহাম্মদ শহিদুল্লাহ জানান, তারা চেষ্টা করছেন জাকার্তার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিতে। কিন্তু ওয়েবসাইটে দেয়া ফোন ও মোবাইল উভয় নম্বরে (+৬২২১৫২৬২১৭৩, +৬২২১২৯০৩৫৭৮৭) বারবার কল করেও তাদের পাচ্ছেন না।

শহিদুল্লাহ জানান, তিনি নিজেও বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাচ্ছেন না। নিরুপায় হয়ে শেষে ইমেইল যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নাওয়ারের লাশ দেশে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তার পরিবার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবারটি।

সর্বশেষ শহীদুল্লাহর এ সংক্রান্ত ফেসবুক স্ট্যাটাস দেখে পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সহকারী মো. ইমদাদুল হক সহায়তার চেষ্টা করছেন বলে জানা গেছে। ইন্দোনেশিয়ায় ওই পরিবারের যোগাযোগের নাম্বার নং + ৬২৮৫৯৬১৪৭০৪০৫০ (আজিজ)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর