,

ক্যাটরিনাকে বিয়ে করতে সালমানকে অনুরোধ

news-image

বিনোদন ডেস্ক ঃ আসছে ঈদে মুক্তি পাবে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত ‘ভারত’। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটির প্রচারণা চলছে অনেক দিন থেকেই এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। টিজারের পরে এবার আসলো নতুন গান ‘চাশনি’।

এই গানে সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। অনেকেই বলছেন চলতি বছরের অন্যতম সেরা রোমান্টিক গান হবে ‘চাশনি’। টুইটারে গানটির ভিডিও শেয়ার দিয়েছেন সালমান খান। ক্যাপশনে লিখেছেন, ‘ইশক-দি-চাশনি, প্রকাশিত হলো চাশনি গান।’

সালমান-ক্যাটরিনার ভালোবাসার গল্প সবার জানা। এক ভক্ত গানটিতে সালমান-ক্যাটরিনার রসায়ন দেখে উচ্ছ্বসিত হয়ে গানটি রিটুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসি সালমান, দুজনকে দেখতে দারুণ লাগছে। প্লিজ, ক্যাটরিনাকে বিয়ে করো।’ রিটুইট করা ওই ব্যক্তির নাম সুষমা সাহু। গানটি গেয়েছেন অভিজিৎ শ্রীবাস্তব। শ্রুতিমধুর ‘চাশনি’। চার্টবাস্টার ‘স্লো মোশন’-এরপর সুরকার বিশাল-শেখর সংগীতপ্রেমীদের উপহার দিলেন ‘চাশনি’। গানটি লিখেছেন ইশরাদ কামিল।

চলতি বছরের ঈদে মুক্তি পাবে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের আলির সঙ্গে কাজ করলেন সালমান। এ ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দিশা পাটানি, টাবু, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ প্রমুখ। ৫ জুন মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর