,

ফণী মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী

news-image

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল আজিজ আহমেদ। বৃহস্পতিবার বেলা ১১টায় সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

জেনারেল আব্দুল আজিজ আহমেদ বলেন, ভারতের ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আশা ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে। বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। আমরা প্রস্তুতি নিয়েছি। দুর্যোগের পূর্বে, চলাকালে বা পরবর্তীতে যেকোনো দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এ সময় সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লে. জেনারেল শফিকুর রহমান, ঢাকা ক্যান্টনমেন্ট লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল এসএম সফিউদ্দিন আহমেদ, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার উজ জামানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৮ জন ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও রানার্স আপ ২৪ পদাতিক ডিভিশন। পরে সেনাপ্রধান সাভার সেনানিবাসে হকি গ্রাউন্ড ও আর্মি ইন্সটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর