,

আইপিএলে ইতিহাস গড়ার পথে রাবাদা

news-image

এর আগে আইপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এবার ঠিকই নিজের জাত চেনাচ্ছেন কাগিসো রাবাদা। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ২৩ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান পেসার মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পর ইতিহাসের সামনে দাঁড়িয়ে।

এবারের আইপিএলে রাবাদার দল দিল্লি ক্যাপিটালসও খেলছে দুর্দান্ত। গত ছয় আসরেও প্লে-অফে নাম লেখাতে না পারা দলটিই এবার প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। যে সাফল্যের অন্যতম কারিগর রাবাদা।২০১৭ সালে প্রথম দিল্লি কিনে নেয় রাবাদাকে। সে আসরে সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই তরুণ, পেয়েছিলেন মাত্র ৬ উইকেট। এরপরের বছর অর্থাৎ ২০১৮ সালের আইপিএলে খেলতে পারেননি ইনজুরির কারণে। এবার সেই রাবাদাই দিল্লির প্রধান বোলিং অস্ত্র।

এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৮২ রান দিয়ে রাবাদা নিয়েছেন সর্বোচ্চ ২৫ উইকেট। দ্বিতীয় অবস্থানে থাকা শ্রেয়াস গোপালের উইকেট সংখ্যা ১৮টি। যেভাবে এগুচ্ছেন, তাতে এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জোরালো সম্ভাবনা রাবাদার সামনে।

শুধু এবারের আসরে নয়, আইপিএলের ইতিহাসেরই বড় একটি রেকর্ডের সুযোগ আছে রাবাদার। আইপিএলে এখন পর্যন্ত এক আসরে সর্ব্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর। ২০১৩ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ওভারপ্রতি ৭.৯৫ ওভার দিয়ে ৩২ উইকেট পেয়েছিলেন এই পেসার।

রাবাদার ইতিমধ্যেই ২৫টি হয়ে গেছে। তার দল যদি ফাইনাল পর্যন্ত চলে যায়, তবে কাজটা সহজ হয়ে যাবে। আর সেটা যদি না-ও হয়, প্লে-অফ পর্যন্ত আরও কমপক্ষে তিনটি ম্যাচ পাওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লির। রাবাদার জন্য ব্রাভোকে ছাড়িয়ে যাওয়া খুব কঠিন হবে মনে হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর